বাংলাদেশ অফিস স্থাপন না করলেও বাংলাদেশ থেকে দুই পদে প্রতিনিধি নিয়োগ করছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। এর মধ্যে পাবলিক পলিসি ম্যানেজার ভারতে নিউ দিল্লী অফিসের মাধ্যমে কমিউনিকেশন অ্যান্ড পাবলিক পলিসি বিভাগের অধীনে বাংলাদেশের মুখপাত্র হিসেবে কাজ করবেন।
অন্যজন বৈশ্বিক নিয়োগের মাধ্যমে মার্কেট স্পেশালিস্ট, মার্কেট অপারেশন নিয়ে কাজ করবেন। তিনি মূলত গ্লোবাল অপারেশন্সে আয়ার্যান্ডের ডাবলিনসিটিতে অফিস করবেন।
ফেসবুক ক্যারিয়ার পেজে নিয়োগের বিস্তারিত রয়েছে। অনলাইন আবেদন উম্মুক্ত রাখা হয়েছে। অনলাইনে https://www.facebook.com/careers/jobs?q=Bangladesh%20%20%20 ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন যোগ্য ব্যক্তিরা।
[email protected] ঠিকানায় মেইল করেও সিভি পাঠানো যাবে।
আইন নিয়ে বা পাবলিক পলিসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী, প্রযুক্তিগত পলিসি নিয়ে জানাশোনা আছে এবং আইনি উন্নয়ন বা অ্যাডভোকেসি নিয়ে কাজ করার ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞরা পাবলিক পলিসি ম্যানেজার পদে আবেদন করতে পারবেন।
অপরদিকে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম সম্পর্কে ভালো ধারণা আছে এবং বিএ/ বিএস ডিগ্রিধারী ও দুই বছরের অভিজ্ঞতাসম্পন্নরা মার্কেট স্পেশালিস্ট, মার্কেট অপারেশন পদে আবেদন করতে পারবেন।
তবে এই দুই পদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পাবলিক পলিসি ম্যানেজার পদে আগে নিয়োগ দেয়ার কথা জানিয়েছেন ফেসবুকের পাবলিক পলিসি পরিচালক শিবনাথ থাকরাল। সূত্রমতে, আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এই নিয়োগ চূড়ান্ত হবে। অপর পদটি বাংলাদেশের জন্য হলেও নিয়োগ প্রাপ্ত ব্যক্তি বাংলাদেশী মুখপাত্র হবেন না।